ধানের শীষ
রাজশাহী-৫: ধানের শীষের নজরুল ইসলাম বিশাল ব্যবধানে জয়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বিজয়ী হয়েছেন।
ধানের শীষে ভোট দিয়ে উন্নয়নের পথ খোলার আহ্বান মিলনের
জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন বাকি থাকতে পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন রবিবার সকাল থেকে মোহনপুর উপজেলার বাগশিমইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি ভোটারদের নির্বাচনের নামে চলমান ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মুন্সীগঞ্জ-৩: ধানের শীষের বিশাল জনসভায় মানুষের ঢল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রচারণা চূড়ান্ত পর্যায়ে। শুক্রবার বিকেল ৩টার দিকে রামপাল ইউনিয়নের রামপাল হাইস্কুল মাঠে জেলা বিএনপির আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ধানের শীষের সমর্থনে রাজশাহী নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপির গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
ধানের শীষের বিপক্ষে অবস্থানের অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় বিএনপির ২৮ জন নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা ধানের শীষ প্রতীকের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছিলেন।
নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এনপিপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
নড়াইল শহরে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন আদায়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি ও লিফলেট বিতরণ করেছে।